প্রকাশিত: Wed, Mar 1, 2023 10:09 AM
আপডেট: Fri, Jun 5, 2026 12:52 AM

বিশ^বিদ্যালয়ে সবার জন্য নিরাপদ ক্যাম্পাস কীভাবে তৈরি সম্ভব?

মুশফিক ওয়াদুদ : আমেরিকায় থাকার সুবাদে বহু দেশের সাংবাদিকদের সঙ্গে কথা হয়। এই বিষয়টি নিয়ে আমি বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সাম্প্রতিক যে অভিযোগ তার নজির পৃথিবীর আর কোথাও নাই। একজন ছাত্রীকে বিবস্ত্র করে রাতভর সরকারি দলের ছাত্র সংগঠনের নেত্রীর নির্যাতনের ঘটনা এই ধন ধান্য পুষ্প ভরা দেশেই শুধু সম্ভব। অথচ কারো কোনো প্রতিক্রিয়া নেই। দেশের একজন সাধারণ অভিভাবক কতটা কষ্ট করে, কত স্বপ্ন নিয়ে সন্তানদের বিশ্ববিদ্যালয়ে পাঠান। আর দানব হয়ে ওঠা কিছু শিক্ষার্থী সরকারি দলের ছত্রছায়ায় এ সব  স্বপ্নকে লুট করেন। বিশ্ববিদ্যালয়গুলোতে যে ক্ষতি হচ্ছে তা দেশে ১০০০ ব্রিজ নির্মাণ করেও পূরণ করা সম্ভব না। কোনো যদি, কিন্তু, তবুও বাদ দিয়েই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এসব নির্যাতণ বন্ধে সবার ঐক্যমত্য দরকার। তার আগে আমাদের এই উপলব্ধি দরকার যে এ অবস্থায় আসার পেছনে আমরাই দায়ী। 

ধরেন এই শিক্ষার্থী যদি জামায়াত-শিবিরের ছাত্রী সংগঠনের সদস্য হতো, তাহলে আমাদের কাছ থেকে একধরনের নিরব সমর্থন থাকতো। যেভাবে শিবির সন্দেহে যেকোনো শিক্ষার্থীকে পেটালে আমরা কোনো প্রতিক্রিয়া দেখাই না। প্রতিবাদ করি না। যেকোনো অজুহাতেই হোক বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের ছাত্রসংগঠনের নেতাকর্মীদের শিক্ষার্থীদের উপর নির্যাতন কখনও গ্রহণযোগ্য হতে পারে না। আমরা যখন সব ধরনের নির্যাতনের প্রতিবাদ করতে পারবো, তখনই সবার জন্য একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি হবে। লেখক ও গবেষক